Frequently Asked Questions

FAQ

সচরাচর জিজ্ঞাসা

আমাদের সম্পর্কে আপনার মনে যে প্রশ্নগুলো আসতে পারে তার উত্তর নিচে দেওয়া হলো।

সাধারণ জিজ্ঞাসা

উত্তরা ইনফোটেক (UIT) একটি লিডিং আইটি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা নিচের সেবাগুলো প্রদান করি:
  • ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট (Dynamic & E-commerce)
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট (ERP, অ্যাকাউন্টিং, HRM, POS)
  • ওয়েব হোস্টিং ও ডোমেইন রেজিস্ট্রেশন
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং ও এসইও
  • কাস্টম সফটওয়্যার সলিউশন

বিঃদ্রঃ আমরা Static Website তৈরি করি না। শুধুমাত্র Dynamic ও E-commerce ওয়েবসাইট তৈরি করি।

আমাদের প্রধান অফিস অবস্থিত: House # 27/1 (Lift-5), Road # 02, Sector # 15, Metro Station Uttara Uttor (West Side), Dhaka-1230, Bangladesh। ঢাকার বাইরের ক্লায়েন্টদের জন্য আমরা রিমোট কনসালটেশন ও সাপোর্ট সেবাও প্রদান করি।

আমাদের অফিসের সময় শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০:০০ টা থেকে বিকাল ৬:০০ টা পর্যন্ত। তবে জরুরি প্রযুক্তিগত সহায়তার জন্য আমাদের ক্লায়েন্ট সাপোর্ট টিম ২৪/৭ উপলব্ধ রয়েছে।
আমাদের সেবাসমূহ

প্রজেক্টের ধরন ও জটিলতার উপর নির্ভর করে সময় ভিন্ন হয়। সাধারণত:
  • ডাইনামিক ওয়েবসাইট: ১৫-২৫ কর্মদিবস
  • ই-কমার্স ওয়েবসাইট: ২০-৩০ কর্মদিবস
  • কাস্টম সফটওয়্যার: প্রজেক্ট অনুযায়ী সময় নির্ধারণ করা হয়

কাজ শুরুর আগে একটি নির্দিষ্ট টাইমলাইন জানিয়ে দেওয়া হয়।

ওয়েবসাইটের খরচ নির্ভর করে আপনার প্রয়োজনীয় ফিচার, ডিজাইন, পৃষ্ঠার সংখ্যা ও কার্যকারিতার উপর। আমরা প্রতিটি ক্লায়েন্টের জন্য কাস্টমাইজড কোশেশন প্রদান করি।

আমাদের ওয়েব ডিজাইন প্যাকেজ শুরু হয় ৳ ১৫,০০০ থেকে এবং ই-কমার্স প্যাকেজ শুরু হয় ৳ ৩০,৫০০ থেকে।

অবশ্যই! আমরা আপনার ব্যবসার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী কাস্টম সফটওয়্যার (ERP, CRM, POS, ইনভেন্টরি ম্যানেজমেন্ট) তৈরি করি। আমাদের তৈরি সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে:
  • POS/Sales Management
  • Accounts & Inventory Management
  • HR & Payroll Management
  • Education Management
  • Restaurant Management
  • Pharmacy Management
  • Hospital Management
  • Real Estate Management
  • এবং আরও অনেক

আমরা আধুনিক ও স্কেলেবল প্রযুক্তি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করি:
  • Backend: PHP, Laravel
  • Frontend: HTML5, CSS3, Bootstrap, JavaScript, React, Vue.js
  • Database: MySQL
  • E-commerce: Custom PHP, Laravel

বিঃদ্রঃ আমরা WordPress CMS ব্যবহার করি না। আমরা সবসময় কাস্টম ডেভেলপমেন্ট করে থাকি যা বেশি নিরাপদ, দ্রুতগতির ও স্কেলেবল।

প্রযুক্তি ও সাপোর্ট

হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন সম্পূর্ণ হওয়ার পর আমরা ১ মাস বিনামূল্যে ব্যবস্থাপনা সেবা প্রদান করি। এই সময়ের মধ্যে আপনি যেকোনো সংশোধন, সংযোজন বা পরিবর্তন করতে পারবেন।

১ মাস পরও আপনি আমাদের বার্ষিক ব্যবস্থাপনা প্যাকেজ (মাত্র ৫,০০০ টাকা/বছর) গ্রহণ করতে পারেন, যার মাধ্যমে ওয়েবসাইটের তথ্য হালনাগাত, ভার্সন আপডেট ও নিয়মিত ব্যবস্থাপনা পাবেন।

হোস্টিং ও ডোমেইন নবায়নের জন্য আপনি চাইলে নিজেই আমাদের ক্লায়েন্ট প্যানেল থেকে করতে পারেন অথবা আমাদের টিমের মাধ্যমে করিয়ে নিতে পারেন।
  • সেলফ সার্ভিস: ক্লায়েন্ট প্যানেলে লগইন করে রিনিউ করুন
  • টিমের মাধ্যমে: আমাদের টিমকে পেমেন্ট করে দিলে তারা সময়মতো নবায়ন করে দিবে

আমাদের টিম পেমেন্ট পাওয়ার পর সময় মতো নবায়ন সম্পন্ন করে আপনাকে আপডেট জানিয়ে দেবে।

আমরা একাধিক পেমেন্ট পদ্ধতি সমর্থন করি:
  • ব্যাংক ট্রান্সফার: Brac Bank, Dutch Bangla Bank, The City Bank
  • মোবাইল ব্যাংকিং: bKash, Nagad, Rocket (নম্বর: ০১৯৩৫ ৯০০ ৯৩৩)
  • সরাসরি পেমেন্ট: চাইলে আমাদের অফিসে এসে ক্যাশ পেমেন্ট করতে পারবেন

বিস্তারিত পেমেন্ট তথ্যের জন্য আমাদের Payment Options পেজ দেখুন।

আমাদের হোস্টিং সার্ভিসে আমরা ৯৯% আপটাইম গ্যারান্টি প্রদান করি। এর অর্থ হলো আপনার ওয়েবসাইট বছরের ৯৯% সময় অনলাইনে থাকবে।

সার্ভারের মেইনট্যানেন্স বা অভ্যন্তরীণ সমস্যার কারণে ডাউনটাইম এই গ্যারান্টির আওতাভুক্ত নয়। ৯৯% আপটাইম নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনার আবেদনের প্রেক্ষিতে আমরা সমাধান প্রদান করবো।

আমরা ওয়েবসাইটের নিরাপত্তার জন্য নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করি:
  • SSL সার্টিফিকেট: সকল ওয়েবসাইটে SSL সংযুক্ত করা হয়
  • নিয়মিত আপডেট: কোর ফাইল ও লাইব্রেরি নিয়মিত আপডেট করা হয়
  • ফায়ারওয়াল সুরক্ষা: ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF) ব্যবহার
  • ম্যালওয়্যার স্ক্যান: নিয়মিত ম্যালওয়্যার স্ক্যান ও ক্লিনআপ
  • ব্যাকআপ: নিয়মিত অটোমেটিক ব্যাকআপ সংরক্ষণ
  • লগিন সুরক্ষা: টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) সুবিধা

আমরা আপনার ডেটা ও প্রাইভেসি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

প্রজেক্ট ও নীতি

আমরা সবসময় নির্ধারিত সময়ের মধ্যে প্রজেক্ট ডেলিভারি দিতে চেষ্টা করি। তবে কোনো কারণে সময় বিলম্ব হলে:
  • আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে
  • বিলম্বের কারণ ব্যাখ্যা করা হবে
  • নতুন টাইমলাইন নির্ধারণ করে দেওয়া হবে
  • প্রয়োজনে অতিরিক্ত রিসোর্স যোগ করা হবে
গুরুত্বপূর্ণ: ক্লায়েন্ট যদি ৩ মাসের মধ্যে প্রজেক্ট বুঝে না নেন বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করেন, তাহলে সেই প্রজেক্ট বাতিল (Cancelled) হিসেবে গণ্য হবে এবং সে প্রজেক্টের কোনো ডেটা আমরা সংরক্ষণ করি না।

হোস্টিং বা ডোমেইনের মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে:
  • নির্দিষ্ট তারিখে একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড হয়ে যাবে
  • সাসপেন্ড হওয়ার পর ৩০ দিন পর্যন্ত বিলম্ব ফি দিয়ে নবায়ন করা সম্ভব
  • ৩০ দিন অতিক্রান্ত হলে সার্ভার থেকে ওয়েবসাইটের সকল ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে
সতর্কতা: মেয়াদ শেষ হওয়ার পর কোম্পানি কোনো ডেটা সংরক্ষণের জন্য দায়ী থাকবে না এবং কোনো প্রকার দাবি গ্রহণযোগ্য হবে না। ডেটা পুনরুদ্ধার করতে চাইলে নতুন করে পেমেন্ট করে সার্ভিস নিতে হবে।

Still Have Questions?

Can't find the answer you're looking for? Let's talk directly. Our support team is ready to assist you.

Contact Us Now